শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » অপুর মন্তব্যে- বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস - দুই সতিনের ঘর!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » অপুর মন্তব্যে- বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস - দুই সতিনের ঘর!
৭১১ বার পঠিত
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপুর মন্তব্যে- বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস - দুই সতিনের ঘর!

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী, দুজনেই শাকিবের সাবেক স্ত্রী। দুই সতিনের মধ্যে সম্পর্ক আগেও ভালো ছিল না, ছাড়াছাড়ির পরও উন্নতি হয়নি। ঢালিউডের দুই নায়িকার মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক, প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে প্রকাশ। এবার বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের তেমন এক মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বলেন, ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি, এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। তবে এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।

‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেন এই নায়িকা। অপুর কথায়, এক বাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।

তবে বুবলীকে ঘৃণা করলেও তাঁর ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন বলে জানান অপু বিশ্বাস। কথা প্রসঙ্গে অপু জানান, বাবা হিসেবে শাকিব খান কিন্তু দারুণ। জয়ের মতো বীরের প্রতিও শাকিব সমানভাবেই আন্তরিক। দুই সন্তানকে একই স্কুলে পড়াচ্ছেন।

---বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্য দ্রুত গতিতে ছড়িয়ে গেলেও নীরব ছিলেন শবনম বুবলী। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সেখানে বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’

এই স্ট্যাটাসে কারেও নাম উল্লেখ না করলেও স্ট্যাটাসটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই বুবলী দিয়েছেন তা স্পষ্ট। এখন দেখার অপেক্ষায় এর পরিপ্রেক্ষিতে অপু কি মন্তব্য করেন।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?