বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়া সফরে হামাসের প্রতিনিধি দল
রাশিয়া সফরে হামাসের প্রতিনিধি দল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে জানিয়েছেন, হামাসের একটি প্রতিনিধি দল বর্তমানে মস্কো সফর করছে।
ফিলিস্তিনি প্রতিনিধিদলের একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, হামাসের জ্যেষ্ঠ সদস্য আবু মারজুক মস্কো সফরকারীদের মধ্যে আছেন।
ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাসসহ মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে।
মস্কো বর্তমান সংকটের জন্য বারবার মার্কিন কূটনীতির ব্যর্থতাকে দায়ী করেছে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং একটি শান্তি নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাখারোভা বলেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘিরি কানিও বর্তমানে মস্কো সফর করছেন এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিনের সঙ্গে আলোচনা করেছেন। বাঘিরি কানি ইরানের প্রধান পরমাণু আলোচক।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 