রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকার ডেমরায় বাসে আগুন, ভেতরে ঘুমন্ত চালকের সহকারীর মৃত্যু
ঢাকার ডেমরায় বাসে আগুন, ভেতরে ঘুমন্ত চালকের সহকারীর মৃত্যু
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: রাজধানীর ডেমরার দেইলা এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন লাগিয়েছে। এতে ওই বাসের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। তিনি বাসের ভেতর ঘুমিয়েছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই চালকের সহকারীর নাম নাজিম। তাঁর বয়স ১৮ বছর। বাসের মধ্য থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হালিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আশরাফুল হালিম বলেন, যতটুকু তথ্য পাওয়া গেছে, নাজিম অছিম পরিবহন নামের একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। অছিম পরিবহনের ওই বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। চালক ও তাঁর সহকারী বাসে ঘুমাচ্ছিলেন। ওই সময় আগুন দেওয়া হয়। নাজিমের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 