শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
২০৬৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন

বিবিসি২৪নিউজ, বিনোদন প্রতিবেদক: জন্মদিনে ভক্তদের যে বার্তা দিলেন শাহরুখ খান। ইন্ডাস্ট্রির সেই মানুষের জন্মদিন, যাকে কেউ কেউ জীবনের সর্বোচ্চ সম্মানিত মানুষের আসনে রেখেছেন। আবার এমন অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা তাকে সরাসরি দেখার জন্য কয়েকশ কিলোমিটার দূর থেকে ছুটে এসেছেন তারকার বাড়ির সামনে।

জন্মদিন উপলক্ষ্যে বুধবার রাত থেকেই শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছিলেন মান্নতের বাইরে। শারুখের জন্মদিন ঘিরে ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয় মহারাষ্ট্র সরকারকে। আগত শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষায় থাকেন, কখন আসবেন তাদের প্রিয় তারকা। হাত নাড়বেন, আর সবার উদ্দেশে ছুড়ে দেবেন চুমু।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর বলছে, রাত ১২টা বাজতেই সবার দীর্ঘ অপেক্ষার অবসান পূরণ করেন শাহরুখ খান। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্টের সঙ্গে কালো টি-শার্ট, মাথায় কালো টুপি পরে মান্নতের ব্যালকনিতে আসেন তিনি। তাকে দেখা মাত্র আতশবাজি ফাটানো হয়। পোস্টার হাতে কেউ কেউ চিৎকার করতে থাকেন। আর হাতে থাকা ফোন ব্যস্ত প্রিয় নায়ককে ক্যামেরাবন্দি করতে।

এদিকে জন্মদিন উপলক্ষ্যে শুভাকাঙ্ক্ষীদের মান্নতের বাইরে ভিড়ের বিষয়টি আবেগতাড়িত করেছে নায়ককে। সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, এটা অবিশ্বাস্য যে, আপনারা এত রাতেও শুভেচ্ছা জানানোর জন্য মান্নতের বাইরে জড়ো হয়েছেন। আমি একজন অভিনেতা মাত্র। আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ জীবনে আর কিছুতেই পাই না আমি।

তিনি আরও লিখেছেন, আমি আপনাদের ভালোবাসার মাঝে বেঁচে থাকি। আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে তা হলে―অন স্ক্রিন ও অফ স্ক্রিনে।

জানা গেছে, জীবনের বিশেষ দিন উপলক্ষ্যে এদিন একটি জাঁকজমক আয়োজন করতে যাচ্ছেন শাহরুখ খান। যেখানে অতিথির তালিকায় রয়েছেন বলিউড ভাইজান সালমান খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ ইন্ডাস্ট্রির অনেক খ্যাতিমান তারকারা।

শাহরুখ খান চলতি বছর দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। জিরোর ব্যর্থতার পর চার বছরের বিরতি কাটিয়ে দুটি সিনেমা মুক্তি পায় তার। এর মধ্যে একটি হাজার কোটির ওপরে ব্যবসা করেছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না