বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাল বাংলাদেশ
জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাল বাংলাদেশ
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়ে ঢাকায় বিদেশি মিশনগুলোতে কূটনৈতিকপত্র দিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার (১ নভেম্বর) এ সংক্রান্ত কূটনৈতিকপত্র পাঠানো হয়েছে।ঢাকায় বিদেশি মিশনগুলোতে পাঠানো কূটনৈতিকপত্রে বলা হয়েছে, আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
কূটনৈতিকপত্রে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের মধ্যে যারা নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী, তাদের আবেদন করার অনুরোধ করা হচ্ছে। নির্বাচন কমিশন চায়, দেশের পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের মতো করে বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীরাও নির্বাচন পর্যবেক্ষণ করুক।
বাংলাদেশের নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও কূটনৈতিকপত্রে উল্লেখ করা হয়েছে।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 