সোমবার, ৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » হামাসের শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের পর খামেনি যা বললেন
হামাসের শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের পর খামেনি যা বললেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনি গাজার জনগণের জন্য ইসলামি দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইসলামি সরকারগুলোর ব্যাপক ও বাস্তব সমর্থনের আহ্বান জানিয়েছেন।
তেহরানে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিনি হামাস প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া গাজার সর্বশেষ ঘটনাবলী, ইহুদিবাদী সরকারের অপরাধ এবং পশ্চিম তীরের সর্বশেষ ঘটনাবলী নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
সর্বোচ্চ নেতা তার পক্ষ থেকে গাজার অবিচল জনগণকে তাদের ধৈর্য ও প্রতিরোধের জন্য ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের প্রত্যক্ষ সমর্থনে ইহুদিবাদী সরকারের সংঘটিত অপরাধের তীব্র নিন্দা জানান।
আয়াতুল্লাহ খামেনি ইহুদিবাদী দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীকে সমর্থন করার ইরানের স্থায়ী নীতির ওপর জোর দেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 