শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » আজ মুখোমুখি হচ্ছে, শ্রীলংকা ও নিউজিল্যান্ড।
প্রথম পাতা » খেলাধুলা » আজ মুখোমুখি হচ্ছে, শ্রীলংকা ও নিউজিল্যান্ড।
৩৯৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ মুখোমুখি হচ্ছে, শ্রীলংকা ও নিউজিল্যান্ড।

বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: টুর্নামেন্টের ১০ দলের মধ্যে সাত দলেরই ভাগ্য ঝুলে আছে। সেমিফাইনালের জন্য অপেক্ষায় আছে তিন দল। আর চ্যাম্পিয়নস ট্রফির জায়গা নিশ্চিতের জন্য লড়াই করছে চার দল।

আজ ম্যাচ সমীকরণ অন্য রকম। নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের। আর শ্রীলংকা জিতলে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফির দৌড়ে। কিন্তু শুধু এখানেই থামছে না এই ম্যাচের মাহাত্ম্য— বাংলাদেশ আর পাকিস্তানের ভাগ্যটাও ঝুলে আছে এই ম্যাচের ওপরে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের এই ম্যাচে যদি শ্রীলংকা জেতে, তবে তাতে বড় রকমের সুবিধা পাবে পাকিস্তান। ১১ তারিখের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ন্যূনতম ব্যবধানের জয়ও তাদের নিয়ে যাবে সেমিফাইনালে। কারণ সে ক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট হবে ১০। আর নিউজিল্যান্ড আটকে থাকবে ৮ পয়েন্টে। আর রানরেটে পিছিয়ে থাকা আফগানিস্তান পাকিস্তানকে টপকে রানরেটের ব্যবধানে সেমিফাইনালে যাবে, এটা বেশ দুরূহ ব্যাপার। তবে পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই পক্ষ হারলে এবং নিজেদের ম্যাচ জিতলে আফগানিস্তানকে সেখানে দেখা যেতে পারে।

আবার এই একই সমীকরণে বিপদে পড়বে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে জিতে বাংলাদেশকে এরই মাঝে রানরেটে পেছনে ফেলেছে ইংল্যান্ড। টাইগারদের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ যদি জয় না পায় আর শ্রীলংকা যদি কিউইদের বিপক্ষে জয়লাভ করে, তবে সেরা আটে থাকা নিয়ে বড় রকমের সমস্যায় পড়তে হবে চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের।

বাংলাদেশ তাই আজ তাকিয়ে থাকবে লংকানদের পরাজয়ের দিকে। তবে বেঙ্গালুরুরে আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে দুদলই সমান ১ পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশ দুদলই নিজেদের ম্যাচে জয় পেলেই তাদের লক্ষ্য পূরণ করতে পারে।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না