বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে- রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন ইসি
জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে- রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন ইসি
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন চারজন নির্বাচন কমিশনার (ইসি)।বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী এই বৈঠক শুরু হয়।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা ও ইসি সচিব ১২টার কিছু আগে বঙ্গভবনে প্রবেশ করেন।
সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব জাহাংগীর আলম রয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানাতে বঙ্গভবনে যায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটের তারিখসহ তফসিলের বিস্তারিত প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে এই সাক্ষাৎ অনুষ্ঠান করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
বুধবার (৮ নভেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম এই বৈঠকের বিষয়ে জানান তিনি।তিনি জানান, স্বাক্ষাতে রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে জানানো হবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে।
সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে জাতীয় নির্বাচন আয়োজনে এখন পর্যন্ত যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে, তার সারসংক্ষেপ জানাবে কমিশন। ভোটগ্রহণের পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানাবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি পরামর্শ ও নির্দেশনা দিলে তা শুনবে কমিশন। এরপরই আগামী সপ্তাহে কমিশন সভা করে নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে ইসি।
রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার ওই ভাষণ সম্প্রচার করবে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 