শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপে ছক্কার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে গেলেন রোহিত
প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপে ছক্কার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে গেলেন রোহিত
৬৬২ বার পঠিত
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে গেলেন রোহিত

বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ব্যাট করতে নেমে রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক ওপেনার রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে বিস্ফোরক ব্যাটিংয়ে ইনিংসের দারুণ সূচনা এনে দিয়েছেন তিনি। তাতে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন। ভেঙেছেন ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইলের রেকর্ড।

এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ ৪৯টি ছক্কা নিয়ে এই তালিকায় চূড়ায় ছিলেন গেইল। রোহিত ৫১ ছক্কা নিয়ে তাকেও ছাড়িয়ে গেছেন। রোহিত শুধু সার্বিক রেকর্ডই ভাঙেননি। এক আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারও এখন তিনি। ভারতের আসরে সর্বোচ্চ ২৮টি ছক্কা হাঁকিয়েছেন। ২০১৫ সালে গেইল ২৬ ছক্কা মেরে এই তালিকায় শীর্ষে ছিলেন।

মুম্বাইয়ে রোহিত রেকর্ড ব্রেকিং মুহূর্তটির জন্ম দেন ইনিংসের পঞ্চম ওভারে। ট্রেন্ট বোল্টের বলে পুল করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে ছক্কার হাফসেঞ্চুরি পূরণ করেছেন।

টস জিতে ব্যাট করতে নামার পর রোহিতের বিস্ফোরক ব্যাটিংই ইনিংসের গতি ঠিক করে দিয়েছে। ঝড়ো গতিতে রান তুলতে থাকেন তিনি। তার ব্যাটে ৮.২ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ৭১। যদিও ২৯ বলে ৪৭ রানে রোহিতকে আউট করেছেন টিম সাউদি। ভারতের অধিনায়কের ইনিংসে ছিল ৪টি চার ও ৪ ছয়ের মার।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না