শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » কোয়েলের সেই ভিডিও দেখে হারানো ছেলেকে ফিরে পেল পরিবার
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » কোয়েলের সেই ভিডিও দেখে হারানো ছেলেকে ফিরে পেল পরিবার
৭৪১ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোয়েলের সেই ভিডিও দেখে হারানো ছেলেকে ফিরে পেল পরিবার

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক গত মঙ্গলবার ‘ঈশ্বর’ সংস্থার আয়োজনে ভাইফোঁটা দিতে গিয়েছিলেন। সেই সময়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমের পোস্ট করেছিলেন তিনি।

সংস্থারটির আমন্ত্রণে বিশেষভাবে সক্ষম সদস্যদের ফোঁটা দিতে গিয়েছিলেন এ নায়িকা। সেখানে এমন অনেকে ছিলেন, যাদের স্মৃতি হারিয়েছে, নয়তো শারীরিকভাবে সুস্থ নন কিংবা বাড়ির ঠিকানা মনে নেই।

সেই অনুষ্ঠানের একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন কোয়েল। সেদিন যে এমন ঘটনা ঘটবে, কেউ কল্পনাই করেননি। তার পোস্ট করা ভিডিও থেকেই হারানো পরিবারকে খুঁজে পেয়েছেন সুজয়। নায়িকা নিজেও ভাবতে পারেননি এমনটা হতে পারে।
ভারতীয় সংবাদ মাধ্যমকে কোয়েল বলেন, আমি ম্যাজিকে বিশ্বাস করি। মনে করি সবটাই ভাগ্যে লেখা থাকে। ঈশ্বর না চাইলে জীবনে কোনওটাই হয় না। আমি তো এখানে নিমিত্ত মাত্র। মনে হয়, আমি ফোঁটা দিতে না গেলেও বা ভিডিও না করলেও এই সময় কোনও না কোনভাবে হারানো পরিবারকে খুঁজে পেত সুজয়। কিছু বলার নেই। অবশ্যই খুব ভাল লাগছে। সত্যিই একটা অদ্ভুত অনুভূতি।

এদিকে এক ভক্তের উদ্যোগেই এই সংস্থায় ভাইফোঁটার আয়োজন হয়েছিল। সবার সঙ্গে এই বিশেষ দিনটা কাটাতে পেরে খুশি নায়িকা।

তিনি লিখেন, আমার ভাইফোঁটার ভিডিও দেখে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছে তার মুর্শিদাবাদের পরিবার। শুভ দিনে এর থেকে ভাল উপহার আর কিছু হতে পারে না।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প