শিরোনাম:
●   পুতিনের ‘উড়ন্ত ক্রেমলিন’ যেন এক রাজপ্রাসাদ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ অত্যাধুনিক প্রযুক্তির ভরপুর ●   কেন-স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন ●   খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা ●   পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে চেয়েছিলেন মাদুরো, রাজি হননি ট্রাম্প-রয়টার্স ●   খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় ●   বাংলাদেশে ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ●   তারেক রহমান এখনো সরকারের কাছে ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা ●   তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান,সফল ভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম ●   নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত ●   খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট
ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ন ১৪৩২

BBC24 News
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ভারতকে গুঁড়িয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ভারতকে গুঁড়িয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
২৫২৬ বার পঠিত
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতকে গুঁড়িয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: ভারতকে গুঁড়িয়ে ক্রিকেট বিশ্বকাপে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

এদিন আগে ব্যাট করে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৪০ রানে অলআউট হয় ভারত। টার্গেট তাড়ায় ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থা থেকে মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৯২ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান ট্রাভিস হেড।

জয়ের জন্য শেষ দিকে ৪৪ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ২ রান। ট্রভিস হেড বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার আগে ১২০ বলে ১৫টি চার আর ৪টি ছক্কায় ১৩৭ রানের করেন অস্ট্রেলিয়ান এই ওপেনার।

এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র এক বল মোকাবেলা করে দুই রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন গ্লেন ম্যাক্সওয়েল। ১১০ বলে চার বাউন্ডারিতে ৫৮ রান করে অপরাজিত থাকেন মার্নাস লাবুশেন।

২৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ শামির করা বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডেভিড ওয়ার্নার। তার বিদায়ে ১৬ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর ইনিংস মেরামত করার আগেই দলীয় ৪১ রানে জসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মিচেল শার্ম। দলীয় ৪৭ রানে ফেরেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে অপ্রতিরোধ্য ছিল ভারত। ফাইনালের আগে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে হারাতে পারেনি কোনো দল। অবিশ্বাস্য ফর্মে থাকা ভারতকে ফাইনালে ২৪০ রানে অলআউট করে অস্ট্রেলিয়া।

রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বিশ্বকাপের স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ বলে স্কোর বোর্ডে ৩০ রান জমা করেই সাজঘরে ফেরেন শুভমান গিল। তিনি মিচেল স্টার্কের শিকারে পরিণত হওয়ার আগে ৭ বলে মাত্র ৪ রানে ফেরেন।

এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৩২ বলে ৪৬ রানের জুটি গড়েন তারকা ওপেনার রোহিত শর্মা। দলীয় ৭৬ রানে ৩১ বলে চারটি চার আর তিন ছক্কায় ৪৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ বলে ৪ রানে আউট হন শ্রেয়াস আইয়ার।

ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ১০.২ ওভারে ৮১ রানে শুভমান গিল, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের উইকেট হারিয়েছে কঠিন চাপের মধ্যে পড়ে যায় ভারত।

দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল। চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গে ১০৯ বলে ৬৭ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ২৮.৩ ওভারে দলীয় ১৪৮ রানে সাজঘরে ফেরার আগে ৬৩ বলে চার বাউন্ডারিতে ৫৪ রান করেন কোহলি।

কোহলি আউট হওয়ার পর ফিফটি তুলে নিয়ে ফেরেন লোকেশ রাহুল। তিনি ১০৭ বলে মাত্র এক চারে ৬৬ রান করে দলীয় ২০৩ রানে ফেরেন। রাহুল আউট হওয়ার আগে ২২ বলে ৯ রানে ফেরেন রবিন্দ্র জাদেজা।

ইনিংসের শেষ দিকে ১০ বলে ৬ রানে ফেরেন পেসার মোহাম্মদ শামি। ৩ বলে ১ রানে ফেরেন আরেক পেসার জসপ্রিত বুমরাহ। ২৮ বলে ১৮ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন সুরাইয়া কুমার যাদব। ১০ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হন কুলদীপ যাদব। ৯ রানে অপরাজিত থাকেন পেসার মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ৫৫ রানে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ১০ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। ১০ ওভারে ৬০ রানে ২ উইকেট নেন জশ হ্যাজলউড।



এ পাতার আরও খবর

ঢাকায় ভিসা কার্যক্রম আবারও চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার ঢাকায় ভিসা কার্যক্রম আবারও চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ থেকেই ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকেই ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া: পররাষ্ট্র উপদেষ্টা
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩ অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বিশাল অঞ্চল অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বিশাল অঞ্চল
নিউ জিল্যান্ডসহ আরো ১০ মিশন খুলছে বাংলাদেশ নিউ জিল্যান্ডসহ আরো ১০ মিশন খুলছে বাংলাদেশ
বাংলাদেশের বন্যার্তদের জন্য ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা বাংলাদেশের বন্যার্তদের জন্য ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা
ভ্রমণের জন্য পাঁচ বছরের ভিসা চালু করছে চীন-অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য পাঁচ বছরের ভিসা চালু করছে চীন-অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঢাকায় এসেছেন

আর্কাইভ

পুতিনের ‘উড়ন্ত ক্রেমলিন’ যেন এক রাজপ্রাসাদ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ অত্যাধুনিক প্রযুক্তির ভরপুর
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়
তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান,সফল ভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম
নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড
ভারতের বড় শহরগুলোতে মাত্রাতিরিক্ত বায়ুদূষণ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
সশস্ত্র বাহিনীর সদস্যদের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা