শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » শাকিবের নতুন সিনেমার নাম ঘোষণা
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » শাকিবের নতুন সিনেমার নাম ঘোষণা
৭৯৮ বার পঠিত
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাকিবের নতুন সিনেমার নাম ঘোষণা

বিবিসি২৪নিউজ,বিনোদন প্রতিবেদক:দেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ভারতে শুটিং শেষ হয়েছে, এ খবর এখন অনেকটা পুরোনো হয়ে গেছে। নতুন খবর হচ্ছে, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফী। সিনেমার নাম তুফান।

আজ (১১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ সিনেমাটির নাম ঘোষণা করা হয়। এ সময়ে সিনেমাটির নির্মাতা রাফী বলেন, সুরঙ্গ সিনেমা পর আমার অনেক বড় স্বপ্ন ছিলো বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সাথে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেব।’

এ সময় শাকিব খান বলেন, দুই দেশের বড় তিন প্রযোজনা সংস্থা মিলে এই সিনেমার পিছনে লগ্নী করছে। আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়েই এই যৌথভাবে আগাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমা বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর। আমরাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মত কয়েকশ কোটি টাকা ব্যবসা করবে এমন খবর শুনব। হতে পারে তুফান আমাদের সে সুযোগ এনে দেবে।’

এর আগে শাকিবকে নিয়ে ‘প্রেমিক’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন রায়হান রাফী। কিন্তু বিভিন্ন কারণে পরে সিনেমাটি আর করা হয়নি।

অন্যদিকে শাকিবের হাতে রয়েছে বেশ কিছু নতুন কাজ। ‘দরদ’ নামে অনন্য মামুনের নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া শিগগিরই শুরু হতে যাচ্ছে হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এমনকি বদিউল আলম খোকনের পরিচালনায় থেমে থাকা ‘আগুন’-এর শুটিংয়েও ফেরার কথা রয়েছে ঢাকাই সিনেমার এ সুপার স্টারের।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?