শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » শর্তসাপেক্ষে জামিন পেলেন জেরিন খান
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » শর্তসাপেক্ষে জামিন পেলেন জেরিন খান
৪৫৩ বার পঠিত
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শর্তসাপেক্ষে জামিন পেলেন জেরিন খান

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল শিয়ালদহ আদালত। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ওই অভিনেত্রী। বিচারক শুভজিৎ রক্ষিত তাকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। ৩০ হাজার টাকার বন্ডে মিলেছে জামিন। সেই জামিনের শর্ত ছিল, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না জেরিন। প্রতিটি শুনানিতে অভিনেত্রীকে আদালতে হাজির থাকতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে ২৬ ডিসেম্বর। এ দিন শুনানি চলাকালীন এজলাসের একটি বেঞ্চে বসে ছিলেন সালমান খানের ‘বীর’ ছবির নায়িকা জেরিন। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে কালীপুজার সময়ে উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনার ছয়টি অনুষ্ঠানে থাকার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার থেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি। কিন্তু সেই অনুষ্ঠানগুলিতে আসেননি জেরিন।
ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক বিশাল গুপ্তের অভিযোগ, জেরিনকে নিয়ে আসার গোটা ব্যবস্থাপনার পিছনে তাদের প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছে। অভিনেত্রী অগ্রিম বাবদ ১২ লক্ষ টাকা নিয়েছিলেন। বাকি টাকা তার নিরাপত্তা, বিমান ভাড়া, হোটেল ভাড়া বাবদ খরচ হয়েছে। ২০১৮ সালে জেরিন ও তার সাবেক ম্যানেজারের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন বিশাল।
এ দিন আদালত চত্বরে বিশাল আরও অভিযোগ করে বলেন, জেরিন অনুষ্ঠানে যোগ না দেয়ায় তার কাছ থেকে ৪৫ লক্ষ টাকা ফেরত চাইলে তিনি আমাকে প্রাণে মারার হুমকি দেন। আমাকে মুম্বই ছাড়তে বাধ্য করা হয়। জেরিনের আইনজীবী পবন আগারওয়ালের দাবি, জেরিনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আদালত মাধ্যমে জানা যায়, ইতিমধ্যে এই মামলায় আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। জেরিনের সাবেক ম্যানেজারও আগাম জামিন পেয়েছেন।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না