শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » হৃতিক ও জুনিয়র এনটিআরকে নিয়ে ফেব্রুয়ারিতে শুরু ‘ওয়ার ২’
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » হৃতিক ও জুনিয়র এনটিআরকে নিয়ে ফেব্রুয়ারিতে শুরু ‘ওয়ার ২’
৭৯২ বার পঠিত
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হৃতিক ও জুনিয়র এনটিআরকে নিয়ে ফেব্রুয়ারিতে শুরু ‘ওয়ার ২’

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে দাপট দেখিয়েছিল। এই ছবির মূল চরিত্রে ছিলেন হৃতিক রোশন ও টাইগার শ্রফ। এরপর যশরাজ স্পাই ইউনিভার্স ঘোষণা দেন ‘ওয়ার ২’ নির্মাণের। ‘টাইগার ৩’ মুক্তি পাওয়ার পর থেকেই ‘ওয়ার ২’ নিয়ে উন্মাদনার পারদ বেড়ে গেছে।

এরমধ্যেই জানা গেল, শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘ওয়ার ২’ সিনেমার শুটিং।
এবার হৃতিক রোশনের সঙ্গে থাকবেন জুনিয়র এনটিআর। জানা গিয়েছে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে সিনেমার কাজ। তবে হৃতিক ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করলেও জুনিয়র এনটিআর যোগ দেবেন এপ্রিল বা মার্চ মাস থেকে।

ভারতীয় গণমাধ্যম, পিঙ্কভিলার প্রতিবেদনে জানানো হয়েছে জুনিয়র এনটিআর বর্তমানে জাহ্নবী কাপুরের সঙ্গে ‘দেবারা’ ছবির শুটিং করছেন। এই ছবির কাজ শেষ হওয়ার পর তিনি ওয়ার ২ ছবির শুটিংয়ে যোগ দেবেন। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই এই ছবির শুটিং শেষ হয়ে যাবে বলেই জানা গিয়েছে। মার্চ বা এপ্রিল থেকে ওয়ার ২ ছবিটির কাজ শুরু করবেন তিনি।

তবে হৃতিক রোশন আগামী ফেব্রুয়ারি মাস থেকেই ওয়ার ২ এর কাজ শুরু করে দেবেন। এদিকে, হৃতিকের আসন্ন সিনেমা ‘ফাইটার’। যেটি মুক্তি পাবে আগামী বছরের ২৬ জানুয়ারি। এই ছবিটিও সিদ্ধার্থ আনন্দের। ধারণা করা হচ্ছে ‘ফাইটার’মুক্তির সকল কার্যক্রম সম্পন্ন করেই ‘ওয়ার ২’এর কাজ ধরবেন নির্মাতা।

যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি হল ‘ওয়ার ২’। ইতিমধ্যেই ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’মুক্তি পেয়েছে। এবার পালা ‘ওয়ার ২’এর। ‘ওয়ার’ছবিটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত এই ছবিটি বক্স অফিসে তখন ৩০০ কোটির উপর ব্যবসা করেছিল।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না