শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | ফ্যাশন | লাইফস্টাইল » জামাল কুদু’ গানে বুবলীর নাচ
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | ফ্যাশন | লাইফস্টাইল » জামাল কুদু’ গানে বুবলীর নাচ
৯৩৬ বার পঠিত
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামাল কুদু’ গানে বুবলীর নাচ

বিবিসি২৪নিউজ,  বিনোদন ডেস্ক: এ মাসের প্রথম দিন ভারতসহ বিশ্বের ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। ইতোমধ্যে সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। এদিকে ‘জামাল কুদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে পর্দায় আগুন ধরিয়েছেন বলিউড অভিনেতা ববি দেওল।

এবার সেই একই গানে নাচতে দেখা গেল ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীকে। ফেসবুকে ‘জামাল কুদু’ গানের তালে মাথায় পানপাত্র নিয়ে নাচের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে গানের ছন্দে শরীর দোলাতে দেখা যায় নায়িকাকে। এসময় তার চোখেমুখে হাসি স্পষ্ট ছিল।
বুবলী তার এই নাচের ভিডিও প্রকাশ করে যেন নিন্দুকদের উদ্দেশে একটি বার্তা দিতে চেয়েছেন। কারণ সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হিংসা এক ধরনের মানসিক ক্যানসার। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ রহস্যময় এমন ক্যাপশনে কারো নাম উল্লেখ করেননি তিনি।
জানা গেছে, নেত্রকোনায় ‘মায়া দ্য লাভ’ সিনেমার শুটিং করছেন বুবলী। তিনি বলেন, ‘গানটি আমার খুব ভালো লেগেছে। তা ছাড়া এখন ট্রেন্ড চলছে। তাই গানটির তালে তালে একটু নাচলাম।’
প্রসঙ্গত, জামাল কুদু ১৯৫০ এর দশকের শেষের দিকের একটি ইরানি গান, যা নতুন করে নির্মাণ করে অ্যানিমেল সিনেমায় ব্যবহার করা হয়েছে। গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। যেখানে ববি দেওলের চরিত্রটি তৃতীয়বার বিয়ে করছে। কয়েকজন মেয়ে একসঙ্গে গানটি গাইতে থাকেন, সেসময় মাথায় একটি গ্লাস নিয়ে নাচতে থাকেন ববি।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না