শিরোনাম:
●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | ফটোগ্যালারি | লাইফস্টাইল » গোপন তথ্যই এবার ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | ফটোগ্যালারি | লাইফস্টাইল » গোপন তথ্যই এবার ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল
৩৫৪৩ বার পঠিত
বুধবার, ৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোপন তথ্যই এবার ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কাজল কখনোই তার নামের পাশে কোনো পদবি ব্যবহার করেন না। কেন অভিনেত্রী তার পদবি ব্যবহার করেন না, সেই গোপন তথ্যই এবার ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং ভারত সামিট ২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল৷
এসময় কাজল নামের সঙ্গে তার পদবি ব্যবহার না করার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে বলেন, তিনি পরিবারের উত্তরাধিকারের চাপ এড়াতে এটি করেছিলেন।

অভিনেত্রী জানান, যখন তিনি বলিউডে পা রাখছিলেন, তখন তার মা তনুজা তার পদবি ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং দাদা-দাদুর বংশের কথাও বলেছিলেন।

তবে কাজল বলেছিলেন, তিনি নিজের প্রতি সৎ থাকতে চান এবং বংশের বোঝা বহন করতে চান না, তাই তিনি কেবল তার প্রথম নাম ‘কাজল’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আশা করেছিলেন, এটি তাকে অপ্রয়োজনীয় প্রত্যাশা এড়াতে সাহায্য করবে।

রাইজিং ভারত সামিট ২০২৫-এ কাজল বলেন, এটি একান্ত নিজের পছন্দ ছিল। কিন্তু তারপর থেকে এখনও আমি অনুভব করেছি যে আমি কারোর পক্ষ নিতে চাইনি।

তিনি আরও বলেন, আমি নিজের প্রতি সৎ থাকতে চেয়েছিলাম, বংশের বোঝা চাইনি। তাই আমি ভেবেছিলাম যদি আমি কেবল কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো আমার উপর এত চাপ থাকবে না।

কাজল চলচ্চিত্র জগতের একটি বিশিষ্ট পরিবার থেকে এসেছেন। তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা এবং চলচ্চিত্র পরিচালক শোমু মুখার্জির কন্যা। তার দিদা শোভনা সমর্থও একজন অভিনেত্রী ছিলেন এবং তা কুমারসেন একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। এদিকে তার পিতামহ শশধর মুখার্জি, একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন।

কাজলকে পরবর্তীতে কায়োজ ইরানির ছবি ‘সারজামিন’-এ দেখা যাবে। যেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন। তার অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিটি ২০২৫ সালের ২৭শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।



ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।