মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর নির্বাচন কমিশন
অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর নির্বাচন কমিশন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীরা যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দুরূহ হয়ে পড়বে। মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কমিশনের ভূমিকা থাকবে। এ সময় প্রার্থীরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার করার কথা জানান।
ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা, আচরণবিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচারসহ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সিইসি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 