শিরোনাম:
●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন অপু বিশ্বাস
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন অপু বিশ্বাস
৫০৬ বার পঠিত
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন অপু বিশ্বাস

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের অভিযোগের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) তলব করা হয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে অপু বিশ্বাস ও কৌশিক হোসেন ডিবি কার্যালয়ে হাজির হন। এরপর ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভুল স্বীকার করেন অপু বিশ্বাস।

তিনি বলেন, ভাইয়া-ভাবির (তাপস ও মুন্নী) সঙ্গে দেখা হওয়ায় আমি অনেক খুশি। তবে এখানে দেখা হবে আশা করিনি। তারপরও খুব খুশি লাগছে। আমার ভাই-বোন সুখী আছেন এটি ভেবে। ভাই কথার মাঝে যে বিষয়টি তুললেন আমার পারিবারিক প্রসঙ্গ, যা আপনারা সবাই জানেন। তারপরও আমি বলবো- চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো বারবার আনা উচিত নয়। আমার মনে হয় দায়িত্বের জায়গা থেকে প্রত্যেক মানুষের এটা মানা উচিত। কারণ, আমরা যতদিন নায়ক-নায়িকা হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখব, ততদিন আপনারা সবাইকে জানাতে পারবেন।
গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী তার স্বামী তাপস ও শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক বুবলীর। তবে ফেসবুকে ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে ফেলে মুন্নী জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল।
এরপর অপু বিশ্বাসের সঙ্গে মুন্নীর কলরেকর্ড ফাঁস হয়। অডিওতে শোনা যায় বুবলীর নামে বিস্তর অভিযোগ করছেন মুন্নী। জানা যায়, সেই কলরেকর্ডটি এডিট করা ছিল। মুন্নীর কথা থাকলেও সুকৌশলে ফেলে দেওয়া হয়েছিল অপুর কথা। এতে ক্ষুব্ধ ছিলেন মুন্নী।



আর্কাইভ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা