শিরোনাম:
●   বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার ●   শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান: ভারতীয় সংবাদমাধ্যম ●   প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর ●   আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র ●   ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান’ ●   অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি ●   যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর ●   আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন ●   মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭ ●   গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা
ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়
৭৪৩ বার পঠিত
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: নেপিয়ারের সকালটা নিজেদের নামে লিখে ছন্দটা বুনে দিয়েছিলেন বোলাররা। আরো নির্দিষ্ট করে বললে পেসাররা। সে পথে হেঁটে বাকি অনুষ্ঠানিকতা সারলেন ব্যাটাররা। তাতেই এলো ঐতিহাসিক জয়।

নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথমবার ওয়ানডেতে হারল বাংলাদেশ। একই সঙ্গে তিন ম্যাচ সিরিজে ধবলধোলাই আড়ালেন নাজমুল হোসেনরা।
০-১৮! কিউইদের বিপক্ষে তাদের ঘরের মাঠে এমন পরিসংখ্যান নিয়ে খেলতে নেমে এবার কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল বাংলাদেশ। মুখোমুখি দেখায় নিউজিল্যান্ডকে সর্বনিম্ন ৯৮ রানে গুটিয়ে ১ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

৯ উইকেট ও ২০৯ বল হাতে রেখে পাওয়া জয়টি বল ও উইকেটের ব্যবধানে কিউইদের বিপক্ষে সব থেকে বড় জয় বাংলাদেশের।
ছোট রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ডান চোখে সমস্যা অনুভব করছিলেন সৌম্য সরকার। তার অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছিল, ঠিকঠাক দেখতে পাচ্ছিলেন না।

ফিজিওর প্রাথমিক চিকিৎসার পরেও সমস্যার সমাধান হয়নি। ১৬ বলে ৪ রান করে উঠেই যান সৌম্য। তবে বড় জয় পেতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে।
ওপেনার এনামুল হক ৭ চারের সাহায্যে ৩৩ বলে ৩৭ রানে আউট হলেও ফিফটি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে নিউজিল্যান্ডে ঐতিহাসিক এক জয়ে ২০২৩ সালের ওয়ানডে সংস্করণের খাতা বন্ধ করল বাংলাদেশ। যদিও সিরিজটি ১-২ ব্যবধানে হারতে হয়েছে।

সফরকারীরা জয়ের ভিত পেয়ে যায় বোলারদের হাত ধরে। আরো নির্দিষ্ট করলে বললে পেসারদের সৌজন্যে। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের সবগুলো উইকেট নেন বাংলাদেশি পেসাররা। যেখানে ৭ ওভারে দুই মেডেনসহ ১৪ রান দিয়ে ৩ উইকেট তানজিম হাসানের। সৌম্য ৬ ওভারে ১ মেডেন দিয়ে ১৬ রানে নেন ৩ উইকেট। ৭ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। বাকি ১ উইকেট মুস্তাফিজুর রহমানের।

নেপিয়ারে আদর্শ পেস সহায়ক উইকেট ব্যবহারে আজ দারুণ দক্ষতা দেখিয়েছেন তানজিদ-শরিফুলরা। কিউইদের টপ অর্ডারে আঘাত করে তানজিদ। নতুন বল পেয়ে ফেরান ৮ রান করা ওপেনার রাচিন রবীন্দ্র ও তিনে নেমে ১ রান করা হেনরি নিকোলসকে। এরপর তৃতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন টম ল্যাথাম ও উইল ইয়াং। কিন্তু এই জুটি ৩৬ রানের বেশি বাড়তে দেননি ওয়ানডে ক্যারিয়ারে ১৪তম বাংলাদেশি বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়া শরিফুল।

বল একটু পুরনো হলে নিজের দ্বিতীয় স্পেল করতে এসে ইনিংসের ১৭তম ওভারে ল্যাথাম, ১৯তম ওভারে উইল ইয়াং ও ২১তম ওভারে মার্ক চাপম্যানকে আউট করেন শরিফুল। ল্যাথাম ২১, উইল ২৬ ও চাপম্যান ফেরেন ২ রান করে। দুই পেসারের হাত ধরে ২৫ ওভারের আগেই ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। বাকি কাজটা করেন সৌম্য। কিইউদের নিচের দিকের ব্যাটারকে খোলস থেকে বের হতে দেননি তিনি। এতেই অষ্টমবারের মতো ১০০-এর নিচে অলআউট হয় নিউজিল্যান্ড, বাংলাদেশের বিপক্ষে প্রথমবার।

বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলে, ছোট লক্ষ্য ভীতি ছড়ায় বেশি। তবে বাংলাদেশি পেসাররা যেখানে তাণ্ডব চালিয়েছেন, সেই একই উইকেটে নিউজিল্যান্ডের পেসারদের হতাশায় উপহার দিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন বাংলাদেশি ব্যাটাররা।



এ পাতার আরও খবর

অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত

আর্কাইভ

বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম