মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা
আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: এমনিতেই ঘনবসতি ও অতিরিক্ত যানবাহনের কারণে সবসময়ই অস্বাস্থ্যকর থাকে ঢাকার বাতাস। শীতকালে এর মাত্রা আরও বেড়ে যায় কয়েকগুণ। এমনকি বিশ্বের দূষিত শহরের তালিকাতেও নাম ওঠে ঢাকার। আজ মঙ্গলবারও (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ১০টার পর্যন্ত ঢাকার বাতাস বিশ্বের অন্যান্য শহরের চেয়ে বেশি দূষিত ছিল।
বায়ুর মানমাত্রা নির্ধারণকারী সংস্থা যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে। সকালে এই সময়টায় ঢাকার বাতাসের বায়ুমান মাত্রা ছিল ২৯৫ একিউআই। এই মাত্রার অর্থ হচ্ছে শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর।
মানের দিক বিবেচনা করলে মাত্রা ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর উপরে হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলা হয়ে থাকে।
ঢাকার পরেই আজ দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, যার মাত্রা ২৬০ একিউআই। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, এই শহরটির বায়ুমান মাত্রা ২৫২ এবং চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার মাত্রা ২০৪।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত 