শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকা ট্রেনে আগুন : নিহত ৫
ঢাকা ট্রেনে আগুন : নিহত ৫
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আগুন নেভাতে সাহায্য করা ও নিরাপত্তা জোরদার করতে ঘটনাস্থলে চার প্লাটুন আনসার মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল।
কমলাপুর রেলস্টেশনে পৌঁছনোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) এক প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের তিন প্লাটুন জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়েছে।




আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী: রাষ্ট্রপতি
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। 