রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সচিবালয়ে শুভেচ্ছায় সিক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
সচিবালয়ে শুভেচ্ছায় সিক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা এবং দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা এবং দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
নতুন মন্ত্রিসভা গঠনের পর সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল আজ রোববার। নতুন দায়িত্ব পাওয়ার পর আজই প্রথমে সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে আসেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তাঁরা। তাঁদের শুভেচ্ছা জানাতে সচিবালয়ে ছিল অতিরিক্ত মানুষের চাপ।
মন্ত্রণালয়গুলোর দপ্তর ও সংস্থার কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের সুহৃদ-শুভাকাঙ্ক্ষীরা এসেছিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানাতে। সচিবালয় প্রাঙ্গণে অনেককে ফুলের তোড়া হাতে নিয়ে বিভিন্ন দপ্তরে যেতে দেখা যায়। শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিরা অনেকেই এসেছিলেন গাড়িতে করে। ফলে সচিবালয়ে আজ গাড়িরও অতিরিক্ত চাপ ছিল।।
সচিবালয়ে মন্ত্রী–প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানাতে আসছে মানুষ। তাই গাড়ির চাপ বেড়েছে।
আওয়ামী লীগ এবার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

ওই দিনই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। বিদায়ী মন্ত্রিসভার ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। ফলে অধিকাংশ মন্ত্রণালয়ে নতুন মুখ এসেছেন। এ ছাড়া আগের মন্ত্রিসভার কয়েকজনকে নতুন মন্ত্রিসভায় রাখা হলেও কারও কারও মন্ত্রণালয় পরিবর্তন করা হয়েছে। এ কারণে এগুলোতেও নতুনেরা এসেছেন।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 