শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দ্রুত গতির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি উ. কোরিয়ার
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দ্রুত গতির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি উ. কোরিয়ার
৪৫৬ বার পঠিত
সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্রুত গতির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি উ. কোরিয়ার

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার (১৫ জানুয়ারি) পিয়ংইয়ং দাবি করেছে যে, এই ক্ষেপণাস্ত্রটি হতে পারে বিশ্বের দ্রুততম এবং সবচেয়ে নির্ভুল অস্ত্রগুলোর মধ্যে একটি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সলিড-জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোই সন হুই মস্কোয় সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তিনি রাশিয়ায় যাচ্ছেন এবং এর মধ্যেই নতুন অস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তার বিনিময়ে তাদের কাছে অস্ত্র বিক্রি করছে উত্তর কোরিয়া। এসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে মস্কো।

রাষ্ট্রচালিত উত্তর কোরিয়ার প্রচারমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত নতুন এই অস্ত্রের সক্ষমতা যাচাই করতেই এটি উৎক্ষেপণ করা হয়েছে। তারা বলছে, প্রতিবেশী কোনো দেশের নিরাপত্তার ক্ষেত্রে এটি কোনো ধরনের হুমকি তৈরি করেনি এবং আঞ্চলিক পরিস্থিতির জন্যও এটি উদ্বেগজনক নয়।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার (৬২১ মাইল) পাড়ি দিয়ে পূর্ব উপকূলের দিকে গেছে। সিউল, ওয়াশিংটন ডিসি এবং টোকিও পুরো বিষয়টি বিশ্লেষণ করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ উচ্চতা কমপক্ষে ৫০ কিলোমিটার (৩০ মাইল)।

এর আগে হুয়াসং-১৮ নামে একটি সলিড-জ্বালানিচালিত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। গত ১৮ ডিসেম্বর ওই ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরে উৎক্ষেপণ করা হয়। এছাড়া গত ১১ এবং ১৪ নভেম্বর মাঝারি মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

গত সপ্তাহে সিউলকে প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সতর্ক করে বলেন, দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার ব্যাপারে তিনি কোনো দ্বিধা করবেন না। এদিকে বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি বেশ উদ্বেগের।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে থাকলেও গত বছর প্রথম বারের মতো সলিড-জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রসহ দফায় দফায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না