বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশু নিহত
পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশু নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তুত তিনজন। মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রায় নজিরবিহীন। মঙ্গলবারের দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশের একটি গ্রামে এই হামলা চালায় ইরান।
দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একটি সংবাদ সংস্থার মতে, জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি ইরানের।
পাকিস্তান বলছে, বেআইনি এই হামলার ‘গুরুতর পরিণতি’ হতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ‘ইরান কর্তৃক আকাশসীমা লঙ্ঘনের’ তীব্র নিন্দা জানানো হয়েছে।
গত কয়েকদিনের মধ্যে ইরাক ও সিরিয়ার পর পাকিস্তান তৃতীয় দেশ হিসেবে ইরানি হামলার শিকার হলো পাকিস্তান। দেশটি তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তার’ কাছে একটি প্রতিবাদ দায়ের করেছে। তাতে উল্লেখ করেছে, ‘পাকিস্তানের সার্বভৌমত্বের এই নির্মম লঙ্ঘন এবং এর পরিণতির দায় ইরানের উপরই বর্তাবে।’




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 