রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে: আনাদোলুকে প্রধানমন্ত্রী
গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে: আনাদোলুকে প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যা ঘটছে তা গণহত্যা। এই গণহত্যার নিন্দাও জানিয়েছেন তিনি। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিন্দা জানান তিনি।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, গাজায় বেসামরিক মানুষদের ওপর নিপীড়ন বন্ধে বিশ্বকে এগিয়ে আসতে হবে। গাজায় ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। এ সময় ফিলিস্তিনের সীমানা নিয়ে ১৯৬৭ সালের জাতিসংঘের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে জার্মানির মিউনিখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন, আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে। জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় কীভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়েও তিনি বার বার আলোচনা করেছেন।
ড. হাছান মাহমুদ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গাজায় নিরপরাধ নারী-পুরুষের ওপর হামলা কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 