শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়াকে আবারও নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়াকে আবারও নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র
৫১০ বার পঠিত
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়াকে আবারও নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের দুই বছর হবে আগামীকাল। তার আগেরদিন, শুক্রবার রাশিয়ার ৫ শতাধিক লক্ষ্যের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন।আদেয়েমো বলেছেন, অন্যান্য দেশের সঙ্গে সম্মিলিতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্স ও তৃতীয় দেশের কোম্পানিগুলো অন্তর্ভুক্ত থাকবে। বিশেষ করে যে দেশ বা কোম্পানি রাশিয়ার চাহিদা মতো পণ্যের সুবিধা দিয়ে থাকে।

ওয়াশিংটন যুদ্ধ এবং বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে জবাবদিহি করতে চায় বলেও জানিয়েছেন তিনি।

আদেয়েমো বলেন, ‘আগামীকাল (শুক্রবার) আমরা রাশিয়ার ওপর শত শত নিষেধাজ্ঞা জারি করব। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে, শুধু যুক্তরাষ্ট্র একাই পদক্ষেপগুলো নিচ্ছে না।’

২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর বহু নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবারের প্যাকেজটি হবে নিষেধাজ্ঞার সর্বশেষ প্যাকেজ।

মার্কিন কংগ্রেস কিয়েভের জন্য অতিরিক্ত নিরাপত্তা সহায়তা অনুমোদন করবে কিনা তা নিয়ে সংশয় থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর চাপ বজায় রাখার চেষ্টা করছে। এর মধ্যেই নতুন করে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের জন্য আগে যে তহবিল অনুমোদন করেছিলেন তা শেষের পথে। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অতিরিক্ত তহবিলের অনুরোধও স্থগিত রয়েছে।

আদেয়েমো বলেছেন, ‘নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণের পদক্ষেপ রাশিয়াকে চাপে ফেলবে। এর ফলে প্রয়োজনীয় পণ্যের অভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানো কঠিন হয়ে পড়বে।’

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মস্কোর আক্রমণ ঠেকাতে নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট নয়।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রাক্তন কর্মকর্তা পিটার হ্যারেল বলেছেন, ‘ইউক্রেনে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার জন্য কংগ্রেস যা করে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না