শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের সুপার টুয়েসডে’তে বাইডেন-ট্রাম্পের জয়জয়কার
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের সুপার টুয়েসডে’তে বাইডেন-ট্রাম্পের জয়জয়কার
৫১১ বার পঠিত
বুধবার, ৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের সুপার টুয়েসডে’তে বাইডেন-ট্রাম্পের জয়জয়কার

---বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইপর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিচিত ‘সুপার টুয়েসডে’। এতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়জয়কার দেখা যাচ্ছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার থেকে ‘সুপার টুয়েসডে’-তে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির বাছাইপর্বের ভোট শুরু হয়। ১৪টি অঙ্গরাজ্যসহ একটি অঞ্চলে ডেমোক্র্যাটদের দলীয় বাছাইপর্বের ভোট হয়। ইতিমধ্যে বেশির ভাগ এলাকায় ভোট গ্রহণ শেষ হয়েছে।

বিবিসির তথ্যমতে, ১৪টি অঙ্গরাজ্যেই ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্বে জো বাইডেন জয়ী হয়েছেন। আর রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী সাবেক মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ১২টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে না। তাই দলীয় প্রার্থী হিসেবে বাইডেন আগামী নভেম্বরের নির্বাচনে লড়ছেন, সেটা প্রায় নিশ্চিত।

তবে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার লড়াইয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের পথে প্রধান চ্যালেঞ্জ নিকি হ্যালি। ট্রাম্প-হ্যালির লড়াইয়ে সুপার টুয়েসডের ফলাফলকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

এবার সুপার টুয়েসডেতে যুক্তরাষ্ট্রের যে ১৫টি অঙ্গরাজ্যে ভোটাভুটির আয়োজন করা হয়েছে, সেগুলো হলো আলাবামা, আলাস্কা (শুধু রিপাবলিকানদের ভোট), আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ইউটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া। এ ছাড়া আমেরিকান টেরিটরি সামোয়াতে শুধু ডেমোক্র্যাটদের ভোট হয়েছে।

এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যে বাইডেনের জয়ের আভাস দেওয়া হয়েছে, সেগুলো হলো আলাবামা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভারমন্ট, ভার্জিনিয়া, মিনেসোটা ও ইউটাহ।

জরিপ অনুযায়ী, রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন, সেগুলো হলো আলাবামা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, কলোরাডো, মেইন, নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভার্জিনিয়া ও মিনোসোটা।

একটিমাত্র রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি। ভারমন্টে ট্রাম্পকে হারাচ্ছেন তিনি।

আলাস্কায় এখনও ভোটাভুটি চলছে। এছাড়া ইউটাহতে শুধুমাত্র রিপাবলিকানদের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। পাশাপাশি অঙ্গরাজ্য না হয়েও ভোট চলছে আমেরিকান সামোয়া অঞ্চলে, যেটির ফলাফল এখনও পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হলে মনোনয়নপ্রত্যাশীকে আগে নিজ দলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। জিতে আসতে হয় অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক বাছাই আর ককাসে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না