শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সোমালিয়া জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সোমালিয়া জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ
৫১৬ বার পঠিত
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোমালিয়া জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয় আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে। জলদস্যুরা নিয়ন্ত্রণ নেওয়ার সময় জাহাজটির এক তরুণ নাবিক দ্রুত বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের এক নেতার কাছে খুদে বার্তা পাঠান। এ বার্তায় লেখা ছিল, ‘এমভি আবদুল্লাহ। পাইরেটস অ্যাটাক অন সোমালিয়া, প্লিজ হেল্প আস। দে হ্যাভ গান। উই আর অ্যাটাকড।’

বার্তা পেয়ে উৎকণ্ঠা শুরু হয় মার্চেন্ট মেরিন কর্মকর্তাদের মধ্যে। তাঁরা দ্রুত যোগাযোগ শুরু করেন জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে। জাহাজের নাবিকদের সঙ্গে কবির গ্রুপের কর্মকর্তাদের যোগাযোগ হয়। এ সময় জানা যায়, নাবিকদের কেবিনে আটকে রাখা হয়েছে। জলদস্যুরা পুরো জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে।সন্ধ্যা সাতটার দিকে জাহাজের নাবিক আসিফুর রহমান ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘সোমালিয়ার জলদস্যুদের হাতে আমরা আক্রমণের শিকার। আমরা সবাই সুস্থ ও নিরাপদে আছি। আমাদের প্রার্থনায় রাখুন।’ এ পোস্টে জলদস্যুরা জাহাজে উঠছে, এমন একটি ভিডিও শেয়ার করেন তিনি।

বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় জাহাজটির প্রধান কর্মকর্তা আতিক উল্লাহ খান ফেসবুকে একটি পোস্টে দেন। এতে বন্ধু ও পরিবারের সদস্যদের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। দুশ্চিন্তা কোরো না।’জাহাজের নাবিকদের সর্বশেষ অবস্থা জানতে কথা হয় কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলামের সঙ্গে। তিনি রাত নয়টায় বলেন, ‘নাবিকদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দস্যুরা নাবিকদের ওপর কোনো আঘাত করেনি। তারা জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে। নাবিকেরা সবাই ভালো আছে। তবে এখনো জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আন্তর্জাতিক ও দেশীয় নানা প্রতিনিধিদের মাধ্যমে আমরা যোগাযোগের চেষ্টা করছি।’কবির গ্রুপের কর্মকর্তারা জানান, জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সোমালিয়ার জলদস্যুরা নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নিয়ে যাচ্ছে। নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে জাহাজ ও নাবিকদের মুক্ত করতে দর-কষাকষি শুরু করতে পারে তারা। তবে এখন পর্যন্ত জলদস্যুরা কোনো যোগাযোগ করেনি।

---বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কবির গ্রুপেরই সবচেয়ে বেশি সমুদ্রগামী জাহাজ রয়েছে। গ্রুপটির সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড জাহাজটি পরিচালনা করছে। এর আগেও ২০১০ সালে গ্রুপটির জাহাজ ‘এমভি জাহান মনি’ ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। তিন মাসের মাথায় মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়িয়ে এনেছিল কবির গ্রুপ।



এ পাতার আরও খবর

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত
বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প