বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘের বিশেষজ্ঞকে ইসরায়েলর হুমকি
জাতিসংঘের বিশেষজ্ঞকে ইসরায়েলর হুমকি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সেস্কা আলবানিজ—ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূত। গত মঙ্গলবার তিনি একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তাতে তিনি বলেন, হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে বিশ্বাস করার যৌক্তিক প্রেক্ষাপট রয়েছে। এরপরই তিনি হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফ্রান্সেস্কার উপস্থাপন করা প্রতিবেদনের শিরোনাম ‘এনাটমি অব জেনোসাইড’। এ প্রতিবেদনকে চূড়ান্তভাবে খারিজ করে দিয়েছে ইসরায়েল। এরপর গতকাল বুধবার হুমকি পাওয়ার কথা জানান এ মানবাধিকার বিশেষজ্ঞ।নিজের এ কাজের কারণে হুমকি পেয়েছেন কি না, জানতে চাইলে ফ্রান্সেস্কা বলেন, ‘হ্যাঁ, আমি হুমকি পেয়েছি। তবে এখন পর্যন্ত আমি অতিরিক্ত সতর্কতার প্রয়োজন বোধ করিনি। আর চাপের কথা বললে, সেটা আছে। তবে তা কাজের প্রতি আমার প্রতিশ্রুতি কিংবা কাজের ফলাফল কোনোটাই বদলাতে পারবে না।’ফ্রান্সেস্কা ২০২২ সাল থেকে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। তবে ইসরায়েলের বিরুদ্ধে যায়—এমন প্রতিবেদন প্রকাশের পর কী ধরনের হুমকি পেয়েছেন, সেটা খুলে বলেননি তিনি। এমনকি কে হুমকি দিয়েছে, সেটাও প্রকাশ করেননি এ মানবাধিকার বিশেষজ্ঞ।
ফ্রান্সেস্কা বলেছেন, ‘এটা খুব কঠিন একটি সময়। কাজের শুরুর দিক থেকেই আমি নানাভাবে আঘাতের শিকার হয়েছি।’ইসরায়েলের পক্ষ থেকে ফ্রান্সেস্কার প্রতিবেদন খারিজ করে বলা হয়েছে, ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি ও অস্তিত্বের বৈধতাকে খারিজ করার চেষ্টা করেছেন এ বিশেষজ্ঞ। যদিও এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ফ্রান্সেস্কা।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 