সোমবার, ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: প্রশাসনের ১২৭ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। প্রায় এক বছর পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। আজ সোমবার পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, গত বছর মে মাসের ১১৪ জনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছিল।
বর্তমানে ২৮৮ জন অতিরিক্ত সচিব কর্মরত আছেন। এর সাথে আরও নতুনভাবে পদোন্নতি পেয়ে যুক্ত হলেন ১২৭ কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৮তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। ১৮তম ব্যাচ ছাড়াও এবার আগেরবার পদোন্নতি না হওয়া একাধিক ব্যাচের কর্মকর্তাদেরও পদোন্নতি দেওয়া হয়েছে।
নতুন করে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে বেশ কিছুদিন ধরেই প্রক্রিয়া চলছিল যা ঈদের আগেই প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তথ্য যাচাই-বাছাই করতে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভাও হয়েছে কয়েকটি।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 