শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ৬ মে ২০২৪
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন
১৮৯২ বার পঠিত
সোমবার, ৬ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: হলিউডের ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা টাইটানিক খ্যাত অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন। বিবিসি জানিয়েছে, আজ রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে তিনি মারা যান। টাইটানিক ছাড়াও ও লর্ড অব দ্য রিংস সিনেমায়ও তাঁর অভিনয় নজর কেড়েছিল। তাঁর মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন অভিনেতার প্রতিনিধি লু কুলসন।
লু কুলসন জানান, অভিনেতা বার্নার্ড হিল রোববার ভোরে মারা গেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁর প্রতি সবাই শ্রদ্ধা জানাচ্ছেন।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী সিনেমা টাইটানিকে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং লর্ড অব দ্য রিংসে কিং থিওডেনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, ‘তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তাঁর সঙ্গে পথচলা সত্যিই অন্য রকম ছিল। শান্তিতে থাকুন বেনি।’

বার্নার্ড হিল যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অধিবাসী। সবশেষ বিবিসি প্রযোজিত ‘দ্য রেসপন্ডার’ নামের একটি নাটকের মাধ্যমে তাঁর টিভি পর্দায় ফেরার কথা ছিল। কাকতালীয়ভাবে আজ রোববার থেকে নাটকটির সম্প্রচার শুরু হয়। এতে বার্নার্ডের সঙ্গে আরও অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান নামে খ্যাতনামা অভিনেতা।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প