শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১২ মে ২০২৪
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপে বাধ্যতামূলক হতে যাচ্ছে সামরিক প্রশিক্ষণ
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপে বাধ্যতামূলক হতে যাচ্ছে সামরিক প্রশিক্ষণ
৪৪৫ বার পঠিত
রবিবার, ১২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপে বাধ্যতামূলক হতে যাচ্ছে সামরিক প্রশিক্ষণ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর জার্মানিতে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে৷ ইউরোপের অন্য দেশগুলোর কী অবস্থা?

মিউনিখে প্রশিক্ষণ
সিডিইউ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে, ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে তরুণদের জন্য এক বছরের জন্য সামরিক প্রশিক্ষণ কিংবা সামাজিক সেবা খাতে কাজ করা বাধ্যতামূলক করতে আইন তৈরির চেষ্টা করবে৷

জার্মানির বিরোধী দল সিডিইউ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে, ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে তরুণদের জন্য এক বছরের জন্য সামরিক প্রশিক্ষণ কিংবা সামাজিক সেবা খাতে কাজ করা বাধ্যতামূলক করতে আইন তৈরির চেষ্টা করবে৷২০১১ সাল পর্যন্ত জার্মানিতে এই ব্যবস্থা চালু ছিল৷

ইউক্রেনে রাশিয়ার হামলা ও জার্মান সামরিক বাহিনীতে কর্মীর অভাবের কারণে সিডিইউ এমন সিদ্ধান্ত নিয়েছে৷

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস বলেছেন, এই গ্রীষ্মের মধ্যে তিনি সিদ্ধান্ত নিতে চান যে, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কিছুটা হলেও ফিরিয়ে আনার বিষয়ে তিনি প্রস্তাব করবেন কিনা৷ এক্ষেত্রে তিনি সুইডেনে চালু থাকা ব্যবস্থা মূল্যায়ন করে দেখছেন৷

২০১০ সালে সুইডেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা স্থগিত করেছিল৷ পরে ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া দখলের পর সেটি আবার চালু করে৷ ফলে বয়স ১৮ হলে সব সুইডিশ তরুণ-তরুণীদের অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের জন্য উপস্থিত হতে হয়৷ তাদের মধ্যে একটি অংশকে মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হয়৷ প্রতিবছর ৫ থেকে ১০ শতাংশ পুরুষ ও নারী সামরিক প্রশিক্ষণ নেন৷ তাদের মধ্যে যারা সামরিক বাহিনীতে যোগ দিতে আগ্রহ দেখান তাদের নিয়োগ দেওয়া হয়৷

সুইডেনে অ্যাসেসমেন্ট বা মূল্যায়নে উপস্থিত হওয়া বাধ্যতামূলক, তবে সামরিক প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি ঐচ্ছিক৷ ২০২৩ সালে সুইডেন কমিউনিটি সেবাও বাধ্যতামূলক করেছে৷

ডেনমার্ক, নরওয়ে

ডেনমার্কে ১৮ বছরের পর থেকে সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক, তবে সেটা শুধু ছেলেদের জন্য প্রযোজ্য৷ অবশ্য ২০২৬ সাল থেকে মেয়েদেরও সেটা করতে হবে৷ এছাড়া সামরিক প্রশিক্ষণের মেয়াদ চার থেকে বেড়ে হবে ১১ মাস৷

নরওয়েতে ২০১৬ সাল থেকে ছেলে ও মেয়ে উভয়কেই সামরিক প্রশিক্ষণের জন্য উপস্থিত হতে হচ্ছে৷ এরপর তাদের মেডিকেল পরীক্ষা করে দেখা হয়, তারা যোগ্য কিনা৷ তবে খুব অল্পসংখ্যক ছেলেমেয়েকে কাজ করার জন্য ডাকা হয়৷

অস্ট্রিয়া

দেশটিতে সামরিক প্রশিক্ষণ সবসময় বাধ্যতামূলক আছে৷ শারীরিকভাবে সুস্থ থাকলে সে দেশের পুরুষদের ১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে কোনো একসময় ছয় মাসের সামরিক প্রশিক্ষণ নিতে হয়৷

যারা নৈতিক কারণে সামরিক বাহিনীতে যোগ দিতে চান না তারা নয় মাসের জন্য কমিউনিটি সেবা করতে পারেন৷

তুরস্ক

২০ থেকে ৪১ বছর বয়সি সব পুরুষের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ প্রশিক্ষণের মেয়াদ অন্তত ছয় মাস৷ কেউ প্রশিক্ষণ না নিতে চাইলে জরিমানা এমনকি জেলেও যেতে হতে পারে৷

আবার কেউ পাঁচ হাজার ইউরো দিয়ে প্রশিক্ষণের মেয়াদ এক মাস কমাতে পারে৷

গ্রিস

১৮ থেকে ৪৫ বছর বয়সি পুরুষদের সর্বোচ্চ ১২ মাসের জন্য সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক৷ তবে স্থান ও ইউনিট অনুযায়ী ব্যতিক্রম আছে৷

লাটভিয়া

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ আবার ফিরিয়ে আনা হয়েছে৷ ১৮ থেকে ২৭ বছর বয়সি পুরুষদের সামরিক বাহিনীতে যোগ দিতে হতে পারে৷ সেখানে প্রশিক্ষণের মেয়াদ সর্বোচ্চ ১১ মাস হতে পারে৷ মেয়েদের ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়টা ঐচ্ছিক৷



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না