শুক্রবার, ১৭ মে ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | আলোচিত সংবাদ | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সম্পদের পরিমাণ বেড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী দম্পতির
সম্পদের পরিমাণ বেড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী দম্পতির
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে : সম্পদের পরিমাণ বেড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তির। দুই বছর আগে প্রথমবারের মতো ‘সানডে টাইমস রিচ লিস্টে’ জায়গা করে নেন এই দম্পতি। শুক্রবার প্রকাশিত চলতি বছরের তালিকায় তাদের অবস্থানের উন্নতি হয়েছে।
প্রতিবছরই যুক্তরাজ্যের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে থাকে সানডে টাইমস।গত বছর ব্রিটেনের ধনীদের তালিকায় এই দম্পতির অবস্থান ছিল ২৭৫তম। চলতি বছর প্রকাশিত তালিকায় তাদের অবস্থান হয়েছে ২৪৫তম। আর তাদের মোট সম্পদ দেখানো হয়েছে ৬৫১ মিলিয়ন পাউন্ড। এ পর্যন্ত ১০ নং ডাউনিং স্ট্রিটের দায়িত্বে আসা সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন সুনাক।
প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী সুনাকের চেয়ে তার স্ত্রী অক্ষতার সম্পদের পরিমাণ বেশি। ২০২২-২৩ বর্ষে সুনাকের আয় ছিল ২.২ মিলিয়ন পাউন্ড যেখানে তার স্ত্রীর আয় ১৩ মিলিয়ন পাউন্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, ঋষি সুনাক দম্পতির আয়ের প্রধান উৎস হলো অক্ষতা মূর্তির প্রতিষ্ঠান ইনফোসিসের শেয়ার। ভারতের বেঙ্গালুরুভিত্তিক আইটি কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন অক্ষতার পিতা নারায়ণ মূর্তি ।
২০২৪ সালের ‘সানডে টাইমস রিচ লিস্ট’-এর শীর্ষ ১০ এ স্থান পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই ভাই ডেভিড ও সাইমন রুবেন। তালিকায় তাদের অবস্থান তৃতীয়। তাদের আনুমানিক সম্পদের পরিমাণ ২৪.৯৭৭ বিলিয়ন পাউন্ড।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 