শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৬ মে ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ উইকেটে জিতল বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ উইকেটে জিতল বাংলাদেশ
৫৮১ বার পঠিত
রবিবার, ২৬ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ উইকেটে জিতল বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: মোস্তাফিজুর রহমানের রেকর্ড গড়া ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। আজ শেষ ম্যাচে জিতে সিরিজে ২-১ ভাগ বসাল টাইগাররা।

এদিন আগে ব্যাট করতে নেমে মোস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে ইনিংস গুটায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ দলের হয়ে মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১০ রানে ৬ উইকেট শিকার করেন।

১২০ বলে ১০৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে দলকে ৫০ বল আগেই ১০ উইকেটের বড় জয় উপহার দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। দুজনে ৭০ বলে ১০৮ রানের অনবদ্য জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

দলের জয়ে ৪২ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। এছাড়া ২৮ বলে ৪টি চার আর দুই ছক্কায় ৪৮ রান করে অপরাজিত থাকেন সৌম্য সরকার।

আজ শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে যুক্তরাষ্ট্র। উদ্বোধনীতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪.৫ ওভারে ৪৬ রানের জুটি গড়েন দুই ওপেনার অ্যান্ড্রিস গাউস ও শায়ান জাহাঙ্গীর।

এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় যুক্তরাষ্ট্র। বিনা উইকেটে ৪৬ রান করা যুক্তরাষ্ট্র এরপর ৫৮ রানের ব্যবধানে হারায় ৯ উইকেট। একের পর এক উইকেট পতনের কারণে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

যুক্তরাষ্ট্রের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অ্যান্ড্রিস গাউস। সাজঘরে ফেরার আগে মাত্র ১৫ বলে ৫টি চার আর এক ছক্কায় ২৭ রান করেন তিনি।

এরপর যুক্তরাষ্ট্র শিবিরে জোড়া আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার বলে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শায়ান জাহাঙ্গীর। তিনি ২০ বলে দুই চার আর এক ছক্কায় ১৮ রান করে ফেরেন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নীতিশ কুমারকে আউট করেন মোস্তাফিজ। তিনি ৯ বলে ৩ রানে ফেরেন।

অধিনায়ক অ্যারন জোন্সকে আউট করেন তানজিম হাসান সাকিব। মিলিন্দ কুমারকে আউট করেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

এরপর যুক্তরাষ্ট্র শিবিরে একের পর এক আঘাত হানেন মোস্তাফিজ। তার বলে বোল্ড হয়ে ফেরেন শ্যাডলি ভ্যান শাল্কউইক, জসদীপ সিং ও কোরি অ্যান্ডারসন। নিসরাগ প্যাটেলকেও আউট করেন মোস্তাফিজ।

জাতীয় দলের এই তারকা পেসার ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ১০ রানে ৬ উইকেট শিকার করেন।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প