সোমবার, ৩ জুন ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরাইলি গণহত্যায়- গাজায় নিহত ৩৭ হাজার
ইসরাইলি গণহত্যায়- গাজায় নিহত ৩৭ হাজার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি হমলায় আরও ১০ জন নিহত হয়েছেন। গাজার কেন্দ্রে একটি ক্যাম্পে এই হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। সর্বশেষ এ হামলায় ক্যাম্পের ৬ জন নারী ও শিশু নিহত হয়। এ ছাড়া পৃথক হামলায় আরও চারজন মিলে মোট ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাস হামলা চালায়। এরপর থেকে ইসরাইল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজায় ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্থিনি নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু।
এ ছাড়া দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে ৮২ হাজার ৬২৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি আগ্রাসনে ৬০ জন নিহত এবং ২২০ জন গুরুতর আহত হয়েছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 