শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৮ জুন ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ » সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান :গণপূর্তমন্ত্রীর
প্রথম পাতা » প্রিয়দেশ » সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান :গণপূর্তমন্ত্রীর
৩৬৮ বার পঠিত
শনিবার, ৮ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান :গণপূর্তমন্ত্রীর

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শনিবার (৮ জুন) রাজধানীর বিদ্যুৎ ভবনে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৫ ফোরামের উদ্যোগে এসডিজি বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন বর্তমানে নাগরিকদের মাঝে দেশপ্রেমের অভাব রয়েছে। যে অপরিসীম ত্যাগ ও রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাস্ট্র পেয়েছি, সেই আত্মত্যাগ ও আদর্শের মহিমা সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, কাজ করতে গেলে বাধা আসতে পারে। কর্মকালীন আপনারা এক ধরনের পরিবেশে কাজ করেছেন। অবসর গ্রহনের পর কাজ করতে গেলে ভিন্ন পরিবেশ, ভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সকল চ্যালেন্জ মোকাবিলা করে, সকল বাধা অতিক্রম করে আপনারা কাজ করুন, আমি আপনাদের পাশে আছি।
রাজনীতিতে সরকারের সাবেক কর্মকর্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, অবসর গ্রহনের পর আপনারা কাজ করতে চাচ্ছেন এজন্য আপনাদের ধন্যবাদ। কেউ নির্বাচন করতে চাইলে করতে পারেন, তাতে বাধা নেই। তবে সকল কাজে দেশপ্রেমকে প্রাধান্য দিতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আদর্শ লালন করতেন। এই আদর্শ ছিলো বলেই তার সকল রাজনৈতিক কর্মকাণ্ড জনসমর্থন পেয়েছিলো।
তিনি আরো বলেন জাতীয় পতাকার প্রাথমিক ডিজাইনে লাল বৃত্তের ভেতরে বাংলাদেশের মানচিত্র ছিলো। এটা একারনে করা হয়েছিলো যে মানচিত্রে বর্ণিত ভূখণ্ডে বসবাসকারী বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছিলাম, অন্যদের জন্য নয়। এই জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করেছেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৫ ফোরামের সভাপতি মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো:আকতার হোসেন। কর্মশালায় এসডিজি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে আগ্রহী বিসিএস ১৯৮৪ ব্যাচের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না