শিরোনাম:
●   শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক ●   ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান ●   পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল ●   ৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ●   যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ ●   মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের ●   ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ●   ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ●   হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান ●   আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২
BBC24 News
শনিবার, ৮ জুন ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন নীতিশ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন নীতিশ
৩৬০ বার পঠিত
শনিবার, ৮ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন নীতিশ

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকে: ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দলের (জেডিইউ) প্রধান নীতীশ কুমারকে প্রস্তাব দিয়েছিল দেশটির বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। তবে রাহুল গান্ধীয় নেতৃত্বাধীন জোটের এই প্রস্তাব নাকি প্রত্যাখান করেছেন নরেন্দ্র মোদির ইন্ডিয়া জোটের অন্যতম শরিক নীতীশ। এমন চাঞ্চল্যকর দাবিই করেছেন নীতীশের দলের নেতা কেসি ত্যাগী। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে ত্যাগী এই দাবি করেন।

ত্যাগী বলেছেন, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি সেই লোকদের কাছ থেকে এই প্রস্তাব পেয়েছিলেন, যারা তাকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক হতে দেয়নি। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। আমরা দৃঢ়ভাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে আছি।

তবে কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নীতীশ কুমারের কাছে ইন্ডিয়া জোট গেছে এমন তথ্য দলের কাছে নেই। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। শুধু তিনিই এ বিষয়ে জানেন।

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসন পেয়েছে।

কংগ্রেসের ইন্ডিয়া জোট ২৩২ আসনে জিতে চমক দেখিয়েছে। এ ছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ১২টি এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি বা টিডিপি ১৬টি আসন পেয়েছে।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন পায়নি নরেন্দ্র মোদির বিজেপি। ফলে সরকারে আসতে জোট গঠনের পথে হাঁটতে হয় বড় দলগুলোকে। এমন কঠিন সমীকরণের মধ্যেই খবর ছড়ায় যে নীতীশ ও নাইডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে ইন্ডিয়া জোট।

যদিও এই দুজনই মোদির এনডিএ জোটের শরিক নেতা।
তবে ভারতীয় রাজনীতিতে জোট বদলের জন্য পরিচিত এই নীতীশ কুমারই ইন্ডিয়া জোট গঠনের কারিগর ছিলেন। গেল বছর পাটনায় জোটের প্রথম বৈঠকে সভাপতিত্বও করেছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালের জানুয়ারি মাসে বিরোধী জোট ছেড়ে আবারও ক্ষমাতাসীন এনডিএ জোটে যোগ দেন তিনি।



এ পাতার আরও খবর

শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান
চুক্তি না মানলে আরও ভয়াবহ হামলা হবে: ট্রাম্প চুক্তি না মানলে আরও ভয়াবহ হামলা হবে: ট্রাম্প

আর্কাইভ

শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ