শিরোনাম:
●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
BBC24 News
বুধবার, ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শুরুতেই জমজমাট লোকসভা,সক্রিয় ও সোচ্চার বিরোধীরা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শুরুতেই জমজমাট লোকসভা,সক্রিয় ও সোচ্চার বিরোধীরা
৩২৪ বার পঠিত
বুধবার, ২৬ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুরুতেই জমজমাট লোকসভা,সক্রিয় ও সোচ্চার বিরোধীরা

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: লোকসভার ফলাফল প্রকাশের পরেই বোঝা যাচ্ছিল বিরোধীদের শক্তি বাড়ার পর এবার সংসদের ছবিটা বদলাবে।বাস্তবে তাই হয়েছে। নতুন সাংসদের শপথগ্রহণ অনুষ্ঠানে এবং স্পিকারের নির্বাচনকে ঘিরে লোকসভার যে ছবিটা সামনে এসেছে, তাতে একটা কথা বলাই যায়, গত দশ বছরে লোকসভার অধিবেশন শুরুর পর এরকম জমজমাট চেহারা দেখা যায়নি। স্পিকার নির্বাচিত হওয়ার পর বিরোধী নেতারা ওম বিড়লাকে যেভাবে সাবধানবানী শুনিয়েছেন, তা আগের দুইবার হয়নি। এমনকী ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের না দেয়ায় বিরোধীরা যেভাবে স্পিকার পদে প্রার্থী দিয়েছিল, সেটাও বহু বছর পর দেখা গেলো।

স্পিকারের নির্বাচন ঘিরে

বুধবার ওম বিড়লা দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হয়েছেন। ইন্ডিয়ার তরফে কংগ্রেস সাংসদ কে সুরেশ প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। কিন্তু ধ্বনিভোটেই স্পিকার নির্বাচিত হন বিড়লা। বিরোধীরা আর বোতাম টিপে ভোটাভুটির দাবি জানায়নি।

এ পর্যন্ত ঠিক ছিল। তারপর রীতি মেনে সরকার ও বিরেোধী দলের নেতাদের বলতে দেন নবনির্বাচিত স্পিকার ওম বিড়লা। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ”গতবার আপনাকে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তাতে আপনি কষ্ট পেয়েছেন। কিন্তু লোকসভার মর্যাদা রক্ষার জন্য সেই কাজ আপনি করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস, আপনি সফল হবেনই। আপনার নেতৃত্বে এবারও লোকসভা তার দায়িত্ব পালন করবে।”

এরপরই বলতে ওঠেন বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ”সরকারের কাছে রাজনৈতিক ক্ষমতা আছে। কিন্তু বিরোধীরাও ভারতের মানুষকে প্রতিনিধিত্ব করছে। আগেরবারের তুলনায় এবার বেশি করে করছে। বিরোধীদের আওয়াজ যেন লোকসভায় শোনা যায়। আমি নিশ্চিত, আপনি বিরোধীদের বলতে দেবেন। বিরোধীদের কণ্ঠস্বর চেপে দিলে তা অগণতান্ত্রিক হবে। মানুষ বিরোধীদের সংবিধান রক্ষার জন্য ভোট দিয়েছেন। আমাদের আশা, আপনি সংবিধানকে রক্ষা করবেন।
রাজনীতিভারত

বাস্তবে তাই হয়েছে। নতুন সাংসদের শপথগ্রহণ অনুষ্ঠানে এবং স্পিকারের নির্বাচনকে ঘিরে লোকসভার যে ছবিটা সামনে এসেছে, তাতে একটা কথা বলাই যায়, গত দশ বছরে লোকসভার অধিবেশন শুরুর পর এরকম জমজমাট চেহারা দেখা যায়নি। স্পিকার নির্বাচিত হওয়ার পর বিরোধী নেতারা ওম বিড়লাকে যেভাবে সাবধানবানী শুনিয়েছেন, তা আগের দুইবার হয়নি। এমনকী ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের না দেয়ায় বিরোধীরা যেভাবে স্পিকার পদে প্রার্থী দিয়েছিল, সেটাও বহু বছর পর দেখা গেলো।

স্পিকারের নির্বাচন ঘিরে

বুধবার ওম বিড়লা দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হয়েছেন। ইন্ডিয়ার তরফে কংগ্রেস সাংসদ কে সুরেশ প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। কিন্তু ধ্বনিভোটেই স্পিকার নির্বাচিত হন বিড়লা। বিরোধীরা আর বোতাম টিপে ভোটাভুটির দাবি জানায়নি।

এ পর্যন্ত ঠিক ছিল। তারপর রীতি মেনে সরকার ও বিরেোধী দলের নেতাদের বলতে দেন নবনির্বাচিত স্পিকার ওম বিড়লা। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ”গতবার আপনাকে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তাতে আপনি কষ্ট পেয়েছেন। কিন্তু লোকসভার মর্যাদা রক্ষার জন্য সেই কাজ আপনি করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস, আপনি সফল হবেনই। আপনার নেতৃত্বে এবারও লোকসভা তার দায়িত্ব পালন করবে।”

এরপরই বলতে ওঠেন বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ”সরকারের কাছে রাজনৈতিক ক্ষমতা আছে। কিন্তু বিরোধীরাও ভারতের মানুষকে প্রতিনিধিত্ব করছে। আগেরবারের তুলনায় এবার বেশি করে করছে। বিরোধীদের আওয়াজ যেন লোকসভায় শোনা যায়। আমি নিশ্চিত, আপনি বিরোধীদের বলতে দেবেন। বিরোধীদের কণ্ঠস্বর চেপে দিলে তা অগণতান্ত্রিক হবে। মানুষ বিরোধীদের সংবিধান রক্ষার জন্য ভোট দিয়েছেন। আমাদের আশা, আপনি সংবিধানকে রক্ষা করবেন।”

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তো আরো একধাপ এগিয়ে বলেছেন, ”আপনার ইশারায় লোকসভা চলে। এর উল্টোটা যেন না হয়। আর কাউকে যেন সাসপেন্ড হতে না হয়। আপনি সরকারপক্ষকে যেমন সম্মান করবেন, তেমনই বিরোধীদেরও সম্মান করবেন।”

সুদীপ বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন, ”প্রধানমন্ত্রী বলেছেন, গত লোকসভায় অনেক বিল পাস হয়েছে। কিন্তু এমনও হয়েছে, আলোচনা ছাড়া বিল পাস হয়ে গেছে। বিরোধীদের যেন অবহেলা না করা হয়। সংবিধানকে যেন রক্ষা করা হয়।”

এভাবেই নবনির্বাচিত স্পিকারকে বার্তা দিয়ে রেখেছেন বিরোধী নেতারা। এবার তাদের শক্তি বেশি, সেটাও বুঝিয়ে দিয়েছেন। এখানে একসুরে কথা বলেছেন বিরোধী নেতারা। ডিএমকে নেতা টি আর বালু তো তার বলা শেষ করেছেন এটা বলে, ”দয়া করে নিরপেক্ষ থাকবেন, নিরপেক্ষ থাকবেন এবং নিরপেক্ষ থাকবেন।”

জরুরি অবস্থা নিয়ে নীরবতা

স্পিকার ওম বিড়লা বলেন, সাংসদরা যেন লোকসভার মর্যাদা রক্ষা করেন। নিজের বক্তব্যের পর স্পিকার সব সাংসদকে জরুরি অবস্থার কালো দিনের ৫০ তম বার্ষিকীতে দুই মিনিট নীরবতা পালন করার কথা বলেন।

স্পিকারের কথায় বিরোধীরা হইহই করে ওঠেন। পরে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ”এটা খুবই দুর্ভাগ্যজনক যে স্পিকার প্রথম দিনেই মতৈক্যের পরিবেশকে নষ্ট করে বিভাজনের বিষয় নিয়ে এসেছেন। যেদিন সহযোগিতা ও মতৈক্যের বার্তা দেয়ার কথা ছিল, সেদিন তিনি দুর্ভাগ্যজনক কাজ করলেন।”

মোদী-রাহুলের হ্যান্ডশেক

এদিন লোকসভার ভিতরে সৌজন্য়ের ছবিও দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীকে হাত মেলাতে দেখা যায়। স্পিকার পদে ওম বিড়লা নির্বাচিত হওয়ার পর প্রথমে নরেন্দ্র মোদী ও তারপর রাহুল গান্ধী তাকে অভিনন্দন জানান। তারপর রাহুল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং দুজনে হাত মেলান।

সংবিধান হাতে বিরোধীরা

এর আগে সাংসদ হিসাবে শপথ নেয়ার দিন কংগ্রেস-সহ বিরোধীরা হাতে সংবিধান নিয়ে গেছিলেন। প্রোটেম স্পিকারের ক্ষেত্রে সরকার রীতি মানছে না বলে তারা সংবিধান হাতে নিয়ে ছিলেন বলে কংগ্রেস নেতারা জানিয়েছেন। সোনিয়া, রাহুল-সহ বিরোধী সাংসদদের হাতে সংবিধান ছিল।বিতর্কিত মন্তব্য

এর মধ্যেই কয়েকজন সাংসদ বিতর্কিত মন্তব্য করেছেন। আসাদুদ্দিন ওয়েইসি ও বিজেপি সাংসদ ছত্রপাল সিং গাঙ্গোয়ার বিতর্কিত স্লোগান দেন। তা নিয়ে প্রবল হইচই শুরু হয়েছে।



আর্কাইভ

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার