বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার হুমকির মুখে ‘ইইউ-র” সামরিক তৎপরতা
রাশিয়ার হুমকির মুখে ‘ইইউ-র” সামরিক তৎপরতা
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: রাশিয়া ও বেলারুশ সীনান্তে বিরুদ্ধে জোরালো প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলতে চায় ইউরোপের প্রতিবেশী দেশগুলি৷ এখনই ন্যাটোর সদস্য হতে না পারলেও ইউক্রেনের সঙ্গে ‘সেতুবন্ধ’ গড়ার সম্ভাবনা রয়েছে৷বৃহস্পতিবার ও শুক্রবার ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনে সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে শোনা যাচ্ছে৷ ইউরোপের সুরক্ষার লক্ষ্যে এমন সামরিক অবকাঠামো গড়ে তুলতে ইইউ-র সব সদস্য দেশের আর্থিক সহায়তার প্রয়োজন হবে৷ সামরিক প্রস্তুতির পাশাপাশি ‘হাইব্রিড’ নাশকতার নানা রূপ মোকাবিলার ব্যবস্থার প্রয়োজন বলে মনে করে পোল্যান্ড ও বাল্টিক দেশগুলি৷ ভুয়া খবর ছড়ানো, সাইবার হামলা, অর্থনৈতিক চাপ ও জোর করে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেলে দেওয়ার মতো পদক্ষেপের আশঙ্কা করছে এই দেশগুলি৷কয়েকজন ইইউ কূটনীতিক সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, রাশিয়া ও বেলারুশের সঙ্গে প্রায় ৭০০ কিলোমিটার দীর্ঘ সেই সীমান্তে সামরিক অবকাঠামো গড়ে তুলতে আনুমানিক ২৫০ কোটি ইউরোর প্রয়োজন হবে৷ এখনো পর্যন্ত ইইউ রাষ্ট্রজোট হিসেবে প্রতিরক্ষার ক্ষেত্রে এত বড় তৎপরতা দেখায় নি৷ শীর্ষ সম্মেলনের অ্যাজেন্ডায় বিষয়টি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, এর আগে গ্রিস ও পোল্যান্ড ইইউ স্তরে ইসরায়েলের ‘আয়রন ডোম’-এর আদলে এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল৷ পোল্যান্ড ও বাল্টিক দেশগুলি ন্যাটোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইইউ স্তরে প্রতিরক্ষা আরো মজবুত করার প্রস্তাব রেখেছে৷ ইউক্রেনের প্রতি অটুট সমর্থনের পরিপ্রেক্ষিতে এমন সমন্বয় ও সহযোগিতার বিশেষ প্রয়োজন রয়েছে বলে তারা মনে করছে৷ ইউক্রেনের সঙ্গে ইইউ-র এক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হতে পারে৷,ন্যাটোর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ওয়াশিংটনে আসন্ন শীর্ষ সম্মেলনেও রাশিয়ার হুমকির মুখে ইউরোপের প্রতিরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ নিউ ইয়র্ক টাইমসের সূত্র অনুযায়ী
ইউক্রেন এখনই পূর্ণ সদস্যপদের পথে এগোনোর সুযোগ না পেলেও সে দেশের সঙ্গে ন্যাটোর সমন্বয় বাড়াতে এক বিশেষ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি চলছে৷ এর আওতায় ন্যাটো দেশগুলির দ্বিপাক্ষিক সহায়তার মধ্যে আরো সমন্বয়ের লক্ষ্যে একএক কেন্দ্রীয় কাঠামো গড়ে তোলা হবে৷ ফলে ইউক্রেনের অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম ও সামরিক প্রশিক্ষণের চাহিদা মেটাতে ন্যাটো ভবিষ্যতে আরো কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে৷




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 