রবিবার, ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা আন্দোলনকারীরা
পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা আন্দোলনকারীরা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা : পুলিশের ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্ট থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে আন্দোলনকারীরা। আজ রবিবার (১৪ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা।
সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের জন্য বিরাট গণপদযাত্রা নিয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয় আন্দোলনকারীরা। গণপদযাত্রাটি বাংলাদেশ সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এগিয়ে আসলে ব্যারিকেড দেয় পুলিশ।এর আগে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হয়। দুপুর সোয়া ১টায় এ ব্যারিকেড দেয় পুলিশ। এর আগে গণপদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি প্রদানের কর্মসূচিতে অংশ নিতে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 