রবিবার, ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই হামলা, পরিচয় পেয়েছে এফবিআই
ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই হামলা, পরিচয় পেয়েছে এফবিআই
বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের হামলাকারীর নাম জানিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। মার্কিন গণমাধ্যমের খবরের বরাত দিয়ে রয়টার্স বলছে, হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তাঁর বয়স ২০ বছর।
বিবিসির খবর বলছে, হামলাকারী ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এই শহরের দূরত্ব ৭০ কিলোমিটার। গুলির এই ঘটনাকে হত্যাচেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচনী সমাবেশে সবে বক্তব্য দেওয়া শুরু করেছিলেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনি মঞ্চে বসে পড়েন। তাঁর ডান কান দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন এবং দ্রুত গাড়িতে নিয়ে যান।
এমন একটি সময়ে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণে আর চার মাসও বাকি নেই। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হবে। ২০২০ সালের মতো এবারও ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 