শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » আইন-আদালত | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিচারে তাড়াহুড়ো করার প্রচেষ্টা হচ্ছে: ড. ইউনূস
প্রথম পাতা » আইন-আদালত | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিচারে তাড়াহুড়ো করার প্রচেষ্টা হচ্ছে: ড. ইউনূস
৪৯৫ বার পঠিত
সোমবার, ১৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিচারে তাড়াহুড়ো করার প্রচেষ্টা হচ্ছে: ড. ইউনূস

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা ন্যায়বিচার পাচ্ছি না। এর পেছনে কী আছে, কীভাবে আছে, তা দেশের মানুষ সবাই বোঝেন।”

তিনি অভিযোগ করে বলেন, “তাড়াহুড়ো করে বিচার শেষ করার একটা প্রচেষ্টা আছে। এটা আদালতে উপস্থিত সবাই বুঝতে পারবেন।”

সোমবার গ্রামীণ টেলিকম ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসসহ ১৪ জনের বিচার শুরুর তারিখ ধার্য করার পর ঢাকার একটি আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “তারিখ ধার্য নিয়ে যে রকম ধস্তাধস্তি করতে হলো, মনটা খারাপ হয়ে গেল। এই অবস্থাতে কিছু বলার উৎসাহ পাচ্ছি না। তবে একটা ভালো লাগলো, আজকে ওই খাঁচার ভেতরে আমাদের ঢোকানো হয়নি। খাঁচার বিষয়টি আমি বারবার বলতে থাকব, কারণ এটা জাতির প্রতি মানবতার প্রতি মস্ত বড় অপমান। এই অপমান আমাদের সহ্য করা উচিত নয়।”

তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই খাঁচাগুলো সরিয়ে ফেলার আবেদন জানান।

বিচার দ্রুত শেষ করার চেষ্টা চলছে কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে মামলা তাড়াহুড়ো করে শেষ করে ফেলাটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।”

প্রতিহিংসা বা রাজনীতির শিকার কিনা- সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, “কিছু একটার শিকার হচ্ছি বটেই—এটা পরিষ্কার।”



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না