সোমবার, ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে নিষিদ্ধ হতে যাচ্ছে ইমরান খানের দল ‘পিটিআই’
পাকিস্তানে নিষিদ্ধ হতে যাচ্ছে ইমরান খানের দল ‘পিটিআই’
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ফেডারেল সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাজ সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
সোমবার ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে তারার বলেন, ‘দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তবে পিটিআইয়ের অস্তিত্ব দিয়ে তা করা যাবে না, পিটিআই এবং পাকিস্তান সহাবস্থান করতে পারে না।’
তিনি আরও বলেন, ফেডারেল সরকার পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি পিটিশন দায়ের করতে সুপ্রিম কোর্টে যাবে।দলটির বিরুদ্ধে “বিশ্বাসযোগ্য প্রমাণের” আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে, সরকারের পক্ষ থেকে আর্টিকেল ৬ এর অধীনে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারার।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 