বুধবার, ১৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » নির্বাচিত বিভাগ | প্রিয়দেশ | শিক্ষাঙ্গন » ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই: ঢাবি ভিসি
ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই: ঢাবি ভিসি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, দাঙ্গা পুলিশ, বিজিবি এবং সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি পালনে জড়ো হওয়ার চেষ্টা করছেন। পুলিশ বারবার সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল মেরে তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এমন পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ‘ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই। আমি কিছু বলতে পারব না।’
এদিকে গতকাল সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ও ৬ নিহত হওয়ার ঘটনার পর রাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন জরুরি বৈঠক করে হল খালি করে দেওয়ার নির্দেশনা দিয়েছে। তবে শিক্ষার্থীরা হলে অবস্থান করতে অনড়।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব থাকা ৬৪ এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: উপদেষ্টা আসিফ
বাংলাদেশে হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ
আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ
আওয়ামী লী চুরি করে ক্ষমতায় এসেছে : মির্জা ফখরুল
সাক্ষ্য আইনে পরিবর্তন জরুরি হয়ে পড়েছে 