বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন দূতাবাসের কর্মীদের বাংলাদেশ থেকে চলে যাওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
মার্কিন দূতাবাসের কর্মীদের বাংলাদেশ থেকে চলে যাওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: ঢাকায় মার্কিন দূতাবাসের ‘জরুরি নন’, এমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে যাওয়ার বিষয়টিতে যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথু মিলার এ তথ্য জানান।ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শিক্ষার্থীদের রক্ষায় যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট করে কী পদক্ষেপ নিচ্ছে?
জবাবে মুখপাত্র বলেন, ‘প্রথমেই বলছি, বাংলাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আগেই আমাদের উদ্বেগের কথা পরিষ্কারভাবে জানিয়েছি। ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প পর্যালোচনা করছি। সেখানকার মার্কিন দূতাবাসের জরুরি নন, এমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় সে দেশ ত্যাগ করার বিষয়টি আমরা অনুমোদন করেছি।’ম্যাথু মিলার আরও বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনস্যুলার ও অন্যান্য সেবা দিতে দূতাবাস খোলা রয়েছে। যেকোনো মার্কিন নাগরিককে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া আমাদের কাছে অবশ্যই প্রথম অগ্রাধিকারের বিষয়। যেকোনো মার্কিনই তাঁদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন; তাঁদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা উৎসাহিত করছি।’
ঢাকায় মার্কিন দূতাবাস পুরোদমে চালু আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে মিলার বলেন, এটা চালু আছে।




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 