সোমবার, ২৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » জাতীয় | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » প্রাণের তুলনায় সম্পদ কিছুই না: সোহেল তাজ
প্রাণের তুলনায় সম্পদ কিছুই না: সোহেল তাজ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সোমবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি।
সোমবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। পরে সেখান থেকে বের হয়ে সন্ধ্যায় ডিবি কার্যালয়ের গেটের সামনে সাংবাদিকদের সোহেল তাজ বলেন, কোটা আন্দোলন ঘিরে যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের টাকায় আবার করা যাবে।
কিন্তু প্রাণের তুলনায় এই সম্পদ কিছুই না।
সোহেল তাজ বলেন, বিবেকের তাড়নায় সাধারণ নাগরিক হিসেবে ডিবিতে এসেছি সমন্বয়কদের সঙ্গে দেখা করতে, দেশের ওপর সবার হক আছে। এজন্য এসেছি ছাত্র-ছাত্রীদের বুকে যেন আর একটাও গুলি না করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশ তোমাদের, আশা ছাড়া যাবে না। সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
ছয় সমন্বয়ককে ছাড়া হবে কি না— এমন এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে তাদের ছাড়া হবে।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত 