মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ দ্রুত সম্ভব শান্তি ফিরে আসবে, প্রত্যাশা রাশিয়ার
বাংলাদেশ দ্রুত সম্ভব শান্তি ফিরে আসবে, প্রত্যাশা রাশিয়ার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশ যেন দ্রুত সম্ভব সাংবিধানিক নিয়মে ফিরে আসে, তেমন আশা প্রকাশ করেছে রাশিয়া।
রাশিয়ান মন্ত্রণালয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে এ তথ্য জানায়।
মঙ্গলবার (৬ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকার দূতাবাস এক বিবৃতিতে জানায়, জুলাইয়ের সরকারবিরোধী ছাত্র বিক্ষোভের ঘটনায় নিহত দায়ীদের বিচারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা পদত্যাগের খবর বাংলাদেশি গণমাধ্যম জানিয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকায় আমাদের দূতাবাস জানায়, বিক্ষোভে রাশিয়ার কোনো নাগরিক আহত হয়নি।
বাংলাদেশে যেকোনো পরিবর্তন হলেও মস্কো যে ভিত্তির ওপর কাজ করে সেটা হলো, তা দেশের অভ্যন্তরীণ বিষয়। যাই হোক, আমরা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আশা করি অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশ যেন যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক নিয়মে ফিরে আসে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 