মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলেছে জাতিসংঘ
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলেছে জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি:বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কত দিন ক্ষমতায় থাকবে—এ প্রশ্ন এবার উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক গতকাল সোমবার ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ আশা করে, গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কত দিন বহাল থাকতে পারে, সে বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি?জবাবে মহাসচিবের উপমুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আশা করছি, সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।’
আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, ছাত্র আন্দোলনের সময় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরও অনেক গণমাধ্যমের দপ্তর ও সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া কী?ফারহান হক বলেন, ‘হ্যাঁ, যেকোনো জায়গায় যেকোনো কারণেই হোক না কেন, আমরা সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার বিরুদ্ধে। বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে, তাতে আমরা শঙ্কিত।’




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 