বুধবার, ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী
সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাসীন দলের নেতা হিসেবে আর থাকছেন না জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেপ্টেম্বরে দলের নির্বাচনে তিনি অংশ নেবেন না। তার মানে হলো খুব দ্রুতই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান।
বুধবার (১৪ আগস্ট) জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে আর নির্বাচনে দাঁড়াবেন না তিনি। বিভিন্ন কারণে তার প্রতি সমর্থন কমেছে ব্যাপকভাবে।তারপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তাকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আগমন।
আগামী নিম্নকক্ষের নির্বাচন নিয়ে এলডিপির মধ্যেই উদ্বেগ রয়েছে।২০২১ সালের অক্টোবরে কিশিদা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন। তিনি হতে যাচ্ছেন জাপানের যুদ্ধ-পরবর্তী সময়ে সবচেয়ে দীর্ঘ আট প্রধানমন্ত্রীর একজন।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 