শিরোনাম:
●   দিল্লিতে আওয়ামী লীগ–সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ ●   ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ●   মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ●   মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় ●   জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের ●   বাংলাদেশে ২৬ বছরে দেশে এইচআইভি সংক্রমণের হার সর্বোচ্চ ●   এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি ●   সরকার প্রতিটি গুমের ঘটনা বিচার করবে : প্রধানমন্ত্রী ●   ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ●   তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন?
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২১ জনের মামলা তদন্তে পিবিআই
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২১ জনের মামলা তদন্তে পিবিআই
৮২০ বার পঠিত
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২১ জনের মামলা তদন্তে পিবিআই

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে গুলি করে ফলের দোকানি মো. ফরিদ শেখকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ এ আদেশ দেন।

নিহত ফরিদের বাবা মো. সুলতান শেখ মঙ্গলবার মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে এ আদেশ দেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন—ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জুনাইদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ নুরুল ইসলাম, হারুন-অর-রশিদ, বিপ্লব কুমার, হাবিবুর রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, সাদ্দাম হোসেন এবং আবুল হাসান। এছাড়াও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার তুমুল আন্দোলন চলাকালে বিকেল সাড়ে ৩টায় ফরিদ শেখ যাত্রাবাড়ী ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশের রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাওয়ার সময় পুলিশের গুলির আঘাতে মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট হাসপাতালে মারা যান ফরিদ।



আর্কাইভ

দিল্লিতে আওয়ামী লীগ–সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে ২৬ বছরে দেশে এইচআইভি সংক্রমণের হার সর্বোচ্চ
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন?
জলবায়ু পরিবর্তনের প্রভাবেই নেপালের হিমালয় অঞ্চলে এই বিপর্যয়
নেপালে বন্যা : নিহত অন্তত ৩৫০ জন, নিখোঁজ ১৩০০-র বেশি
মক্কা চুক্তি’ আলোচনার জন্য সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট